আমাদের বাগানে কি হচ্ছে আপডেট এখানে পাবেন ।
চ্যানেল সাবস্ক্রাইব করেও রাখতে পারেন ।
নিজেদের হাতেই তৈরি হচ্ছে খামারের রাস্তা
//.\\
কেন এই তাড়াহুড়া ?
কারন এখানে বৃষ্টি কখন আসবে কেউ বলতে পারে না ।
বৃষ্টি নামলেই রাস্তায় গর্ত হয়, পানি জমে, গাড়ি স্লিপ করে, কাদায় ...আটকে যায় । যে রাস্তায় মারাম ফেলা হয়নি - সেই রাস্তায় চলাফেরাই কষ্টকর ।
গতকাল বৃষ্টি হয়েছিল । আজ সকালে কাজ শুরু করতে সমস্যা হল, কয়েক যায়গায় পানি আটকে গিয়েছিল । আগে সেই যায়গাগুলোতে মারাম ফেলে মেরামত করতে হয়েছে, তারপর গাড়ি চালানো গেছে ।
প্রকৃতির সাথে যুদ্ধ করে লাভ নাই - প্রকৃতি যে সময়টুকু দেয়, সেটাই কাজে লাগাতে হয় ।
//.\\
তাই গাড়ি বাড়িয়ে দিয়েছি ।
গতকাল ছিল ৮ টা ট্রাক । আজকে ১২ টা ।
মারাম উঠছে সেই জমি থেকেই যেটা আমরা এই কাজের জন্যই কিনে নিয়েছি ।
আশা করতেছি আজকে রাস্তার এক সাইডের প্রায় ৫০% কাজ শেষ করতে পারব - যদি ওয়েদার ভাল থাকে, ইনশাল্লাহ ।
//.\\
এক্সকাভেটরের উপরে আজ প্রচন্ড চাপ পড়ে গেছে । বিশ্রাম নেবার সময় নাই ।
বৃষ্টি আসার আগেই কাজটা শেষ করতে চাই ।
মাঠের কাজ এমনই - ক্যালেন্ডার আপনার হাতে না, আকাশের হাতে ।
দোয়া করবেন যেন দ্রুত শেষ করতে পারি ।Show More
নিজেদের হাতেই তৈরি হচ্ছে খামারের রাস্তা
গতকাল রাত একটা পর্যন্ত আমাদের এক্সকাভেটর চলেছে । //.\\ কেন এই ...
মারাম দিয়ে খামারের ২.৫ কিলোমিটার রাস্তা
আমাদের ফার্মে যাবার রাস্তাটা আমরা নিজেরাই বানাইতেছি । মেইন রোড থেকে ...
উগান্ডায় আমাদের দেড়শো একর ভুট্টা: ফলন, বাস্তবতা ও পরিকল্পনা
দেড়শো একরের মতো ভুট্টা লাগানো হয়েছিল - এখন সেটা উঠতে শুরু করেছে । ...
খামার গড়তে সবার আগে দরকার একটি ভালো রাস্তা
একটা রাস্তা । শুনতে সাধারন লাগে, না ? মেইন রোড থেকে আমাদের খামার ...
আজ আমরা মেয়ে বাচ্চাগুলোকে নতুন শেডে নিচ্ছি
আমাদের খামারে এই মাসে মাশাল্লাহ প্রচুর দুম্বার বাচ্চা হয়েছে । কিন্তু ...
উগান্ডা দুম্বা খামার আপডেট | নতুন শেড
উগান্ডার মাটিতে দাঁড়িয়ে আজ আরেকটা সেট শেষ করলাম — আলহামদুলিল্লাহ। ৩ ...
উগান্ডায় বাঁশ নেই, তাই মাচা বানানোর পদ্ধতিও আলাদা
উগান্ডার খামার থেকে আজকে সোহাগ একটা ছোট্ট কাজ দেখাচ্ছিল - দেখে মনটা ...
ভুট্টা চাষে আমাদের প্রথম বছরের ফলাফল
বাংলাদেশে গত কয়েক বছর আমি একটা কথা বারবার বলেছি — আমাদের দেশে ...
