আমাদের বাগানে কি হচ্ছে আপডেট এখানে পাবেন ।
চ্যানেল সাবস্ক্রাইব করেও রাখতে পারেন ।
লোকাল ছাগল দিয়ে শুরু, এখন বাজারে নিজেদের উৎপাদিত ছাগল
চ্যালেঞ্জ কম আসে নাই । দুম্বা শুরুর সময়েও একই ধাক্কা । আল্লাহর রহমতে সেই কঠিন সময়টা এখন পার ...হয়েছে ।
শিক্ষাটা কি ?
প্রতিটা জায়গার নিজস্ব একটা পরিধি থাকে, নিজস্ব আবহাওয়া । পশুর স্বাস্থ্য, চলাফেরা - সব কিছু সেই আবহাওয়ার সাথে বদলায় ।
বাইরে থেকে আনা প্রাণীকে মানিয়ে নিতে হয় । আর যে এখানেই জন্মেছে - তার মানিয়ে নেয়ার কিছু নাই, এটাই তার ঘর ।
//.\
যে বড় ছাগলগুলো কেনা হয়েছিলো, সেগুলো লোকাল - ৬০% এর মত ক্রস ব্রিড ।
সবচেয়ে বড় সাইজ, সবচেয়ে ভাল কোয়ালিটির মেইল দেওয়া হয়েছে - যেন বাচ্চার কোয়ালিটি ভাল হয় ।
ফলাফল ? সফল, আলহামদুলিল্লাহ্ ।
অনেকে জিজ্ঞেস করেন - শুরুতেই দামি ব্রিড আনলেন না কেন ?
কারন এখানে ভাল ব্রিডের দাম অনেক । প্রথমেই বড় ব্রিড এনে বড় পরীক্ষা করলে - সেটা ব্যর্থতাই হত ।
আগে ছোট করে প্রমান, তারপর বড় ।
এবার ভাল ব্রিড আনলে বুঝতে পারব পরের ধাপটা কি হবে ।
//.\
আর বাজার ?
এখানে জন্ম নেয়া ৮-১০ টা মেইল বিক্রির উপযোগী হয়ে গেছে, আলাদা করে রাখা হয়েছে ।
খবর যেতেই ক্রেতার ফোন - "কাউকে দেখাইও না, আসছি !"
দুম্বারও একই অবস্থা । কখনো ছাগলের কাস্টমার বেশি, কখনো দুম্বার । কিন্তু ভাল কাস্টমারের অভাব নাই ।
এখানে চিন্তাটা বাজার নিয়ে না - চিন্তা হল সঠিকভাবে পালন করা নিয়ে ।
৬০-৭০ টা কেনা ছাগল দিয়ে শুরু, এখন নিজেদের মাঠে জন্মানো বাচ্চা বাজারে যাচ্ছে ।
ছোট শুরু কখনো ছোট থাকে না - যদি ধৈর্য থাকে ।Show More
লোকাল ছাগল দিয়ে শুরু, এখন বাজারে নিজেদের উৎপাদিত ছাগল
উগান্ডায় ছাগল শুরু করা হয়েছিলো অল্প দিয়ে - ৬০-৭০ টার মত কিনে । ...
১০০০ শেয়ার একসাথে বিক্রি করে দিলে কোম্পানিতে কি এফেক্ট পড়বে ?
২০২৮ বা ২০২৯ সালে যদি অনেকে একসাথে শেয়ার বিক্রি করে দেয়, ১০০, ২০০ বা ...
উগান্ডায় সবজি চাষ: নিজের খরচ থেকে বাজারের ব্যবসা
শুরুতে ফার্মে আমাদের সবজি কিনে খেতে হত । বাজার থেকে কিনে আনা, আর এর ...
উগান্ডার ফার্মে ফসল চাষের পেছনের পরিকল্পনা
উগান্ডায় আমাদের ফার্মে একটা ফসল লাগানোর আগে কয়েকটা প্রশ্নের উত্তর ...
উগান্ডার ফার্মে জমি অনুযায়ী ফসল চাষের পরিকল্পনা
আমাদের উগান্ডার ফার্মের সামনের দিকে ৪ একর করে প্লট । কোন প্লটে কখন কি ...
প্রবাস ছেড়ে দেশে ফিরলে অ্যাকাউন্টের তথ্য কীভাবে আপডেট করবেন ?
সপ্তাহে দুই দিন লাইভে প্রশ্নোত্তর সেশনের ব্যবস্থা আছে — যেখানে আপনি ...
উগান্ডার বাজারে সবজির চাহিদা
আমাদের উগান্ডার ফার্ম থেকে কয়েক জাতের সবজি পাঠানো হইছিল কাছের সরোটি ...
আমাদের ব্রিডিং স্টক উন্নত হচ্ছে ধাপে ধাপে, তাড়াহুড়া করলে ক্ষতি
উগান্ডায় সাধারন একটা দুম্বার দাম ধরেন ৮০০০ টাকা । আমরা ৩০-৩২ হাজার ...
